টেকনাফে অভিযান: ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ কক্সবাজার:

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের সেন্টমার্টিনের কেয়া বাগানে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রবিবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের কেয়া বাগান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান, কেয়া বাগানে তল্লাশি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


টেকনাফে অভিযান: ২০ হাজার ইয়াবা উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here