
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ করে জনসাধারণের সাচ্ছন্দ্যে চলাচল, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে খোকসা থানা পুলিশের থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খোকসা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজসহ পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছে খোকসা থানা পুলিশ। এরি ধারাবাহিকতায় আজ (১৮ এপ্রিল) মঙ্গলবার খোকসা বাজার, বিজানি বাজার, খোকসা বাস স্ট্যান্ড হয়ে শোমসপুর বাজার টহল দেন।
জানা গেছে, খোকসা গুরুত্বপূর্ণ স্থাপনা ও পবিত্র রমজান ও ঈদকে ঘিরে কিছু অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। যেমন,চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকার বিস্তার, ভেজাল খাদ্য বিক্রি, অনলাইন প্রতারণা ইত্যাদি। এই সব অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করে পুলিশের পক্ষ থেকে মাইকিং, গুরুত্বপূর্ণ জায়গায় সচেতনতা সভা অব্যাহত রেখেছে। বাড়ানো হয়েছে তদারকি ও নজরদারি। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহ ভাজনদের তল্লাশি করা হচ্ছে। চলছে অপরাধ দমন অভিযান। সব মিলিয়ে থানা পুলিশ তৎপর রয়েছে।
এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঈদকে সামনে রেখে ও পবিত্র রোজার মাসে অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সকল যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত। অপরাধ দমনে পুলিশি অভিযান, তল্লাশী ও নজরদারি অব্যাহত রয়েছে।













