লালমনিরহাটে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সদর যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম

0
64

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক মো: শফিকুল ইসলাম আজ লালমনিরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় এলাকায় গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত ১৫০ টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম জানায়, আমি সব সময় মানবিক কাজে এগিয়ে থাকি, এ সমস্ত মানুষের জন্য কিছু করতে পারা পরম সৌভাগ্যের বিষয়, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এই যুবলীগের এই মানবিক নেতা মো: শফিকুল ইসলাম।

ঈদের একদম পূর্ব মুহূর্তে এ রকম ঈদ উপহার সামগ্রী পেয়ে বেশ আনন্দ উচ্ছাস প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষ গুলো।


লালমনিরহাটে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সদর যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here