পটুয়াখালী সাবেক স্টুডেন্টদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

0
194

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলাধিন তিতকাটা ডি এস আলিম মাদ্রাসার এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক ইফতার মাহফিল ও পূরণর্মিলনী ২০২৩ সম্পন্ন হয়েছে।

এতে তিতকাটা ডি এস আলিম মাদ্রাসার সাবেক, বর্তমান স্টুডেন্ট ও শিক্ষকগণ অংশগ্রহন করেন। কাজী মাহতাব উদ্দিনের সঞ্চলনায় সাবেক স্টুডেন্টগণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন এবং এক্স-স্টুডেনট এসোসিয়েশন লক্ষ্য উদ্দেশ্য তুলেধরেন বক্তৃতারা। অনুষ্ঠানে তিতকাটা ডি এস আলিম মাদ্রাসা সাবেক ছাত্র সাংবাদিক হানজালা শিহাব ভার্চুয়াল যুক্তহয়ে উপস্থিত সকলের কাছে দোয়া চান। তিনি দীর্ঘ দিন পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত, গতকাল ভারতের কলকাতা থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে রাত ১০ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতকাটা ডি এস আলিম মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবদুল খালেক নেছারী, ক্বারী সাইদুল রহমান, তিতকাটা পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ মিজানুর রহমান (রিপন মাস্টার)। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বড়বিঘাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ছত্তার গাজী।

তিতকাটা ডি এস আলিম মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাদশা খন্দকার ও আবদুল ছত্তার মাঝি ও স্থানীয় ব্যক্তিবর্গ।


পটুয়াখালী সাবেক স্টুডেন্টদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here