বড়লেখায় স্কাউটস’র ৪ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

0
70

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকেলে স্কাউটস এর ৪ দিন ব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কষ্ট করেছেন এবং জেল খেটেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

এ সময় তিনি আরও বলেন, সুশৃংখল জাতি গঠনে স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।৪ দিন ব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীতে অংশ নেয়ে সকলকে ধন্যবাদ জানাই।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্কাউটস্ জেলা সম্পাদক ফয়জুর রহমান,বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু প্রমুখ

উল্লেখ্য যে, আগামী ২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কাব ক্যাম্পুরীর সমাপ্তি হবে।


বড়লেখায় স্কাউটস’র ৪ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here