পটুয়াখালী বাউফলে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

0
244

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। পহেলা মে সোমবার সকাল ১০ টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবী, তাদের অধিকার, সম্মান এবং প্রাপ্যতা রক্ষায় শ্রমের মর্যাদা ও শ্রমিক দিবসের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশারেফ হোসেন খান, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক রিয়াজ শিকদারসহ বাউফল উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও সুধীজন।


পটুয়াখালী বাউফলে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here