
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন জেলা ছাত্রলীগ।
গতকাল রবিবার (৩০ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিত আদেশ দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
পটুায়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, দুমকি উপজেলা শাখা ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী একাধিক অভিযোগ থাকায় তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।












