সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগরে মেরামতকৃত সাইক্লোন শেল্টার হস্তান্তর

0
73

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে মেরামতকৃত সাইক্লোন শেল্টার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েেেছ। মঙ্গলবার (৯ মে) সকাল ১০ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি মেরামত কাজ শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিএমজেড-ডিআরআর-সিসিএ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানীর আর্থিক সহযোগীতায় মেরামতকৃত সাইক্লোন শেল্টার হস্তান্তরকালে কারিতাস মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস, ইউপি সদস্যবৃন্দ, শেল্টার ম্যানেজমেন্ট কমিটি ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শেল্টারটি মেরামতে ৭ লক্ষ ৬৯ হাজার ১৭৮ টাকা ব্যয় হয়েছে।


সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগরে মেরামতকৃত সাইক্লোন শেল্টার হস্তান্তর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here