
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন বড়লেখা পৌর শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকাল ৩টায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলী রাব্বি রতন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসির খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এম. আফজাল হোসেন সাজু, সহ প্রচার সম্পাদক আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান হোসেন, বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদ মোহাম্মদ নাজিম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, লতিফিয়া ক্বারি সোসাইটি বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, পৌর আল ইসলাহ’র সহ সভাপতি ক্বারী মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ইমাম মুয়াজ্জিন পরিষদ বড়লেখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী, পৌর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো: শাহীন উদ্দিন, সদর ইউনিয়ন আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাহজাহান শাহরিয়ার কে সভাপতি, হাফিজ সুফিয়ান আহমদ কে সাধারণ সম্পাদক ও রায়হান আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি তামবীর আহমদ, সহ সভাপতি তারেক আহমদ, সহ সাধারন সম্পাদক নাহিদ আহমদ, সহ সাধারন সম্পাদক আব্দুল হালিম সুমন,সহ সাংগঠনিক সুমন আহমদ, প্রচার সম্পাদক আলকামা সিদ্দিকী নোমান, সহ প্রচার জাকারিয়া আহমদ,অর্থ সম্পাদক মুর্শেদুজ্জামান,অফিস সম্পাদক জাফর আহমদ,প্রশিক্ষন সম্পাদক হাবীব আহমদ,সহ প্রশিক্ষন সম্পাদক হানিফ আহমদ,সহ প্রশিক্ষন সম্পাদক জয়নুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাওন আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহান আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ রায়হান,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হানিফ আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমদ, সদস্য নাহিদ আহমদ, রিপন আহমদ, মারুফ আহমদ, ইমন আহমদ, রাহিম আহমদ, তাহের আহমদ, তামভীর আহমদ।













