জাতীয় ধারাভাষ্যকার হিসেবে ইসমাইল হোসেন মিলন’র অভিষেক

0
78

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হলেন সাতক্ষীরার কালিগঞ্জের কৃতী সন্তান ইসমাইল হোসেন মিলন। তিনি কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামের মরহুম শিক্ষক আবদুল মালেক এর ছেলে।

এর আগে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারে ধারাভাষ্যকারের কন্ঠস্বরের পরীক্ষায় অডিশনে অংশগ্রহণ করে সফল হন। পরবর্তীতে ২০২৩ সালের ৯মে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাতক্ষীরা জেলার একমাত্র জাতীয় ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ বেতারে তার অভিষেক হয়। বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর মো: রফিকউদ্দিন আকন্দ, সিনিয়র ধারাভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, ড. সাইদুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও ইসমাইল মিলন এর বিশেষ এ কৃতিত্বের জন্য এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, ক্রীড়া ধারভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইসমাইল হোসেন মিলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।


জাতীয় ধারাভাষ্যকার হিসেবে ইসমাইল হোসেন মিলন’র অভিষেক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here