বিশ্বনাথে মানববন্ধনে খুনিদের ফাঁসি চাইলেন রবিউলের বাবা-মা

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

মাদ্রাসা ছাত্র রবিউল ইসলাম (১২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার ২০ নভেম্বর বিকেলে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে নিহত রবিউলের বাবা আকবর আলী ও মা গুলবানু বিবি কেঁদে কেঁদে চোখের জলে সরকার ও প্রশাসনের কাছে ছেলে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। উপজেলার বৈরাগী বাজারে নিহত রবিউল’র মাদ্রাসা লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাহার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতি দাশ পাপ্পু, নিহতের রবিউলের মামা শওকত আলী, সংগঠক শামছুল ইসলাম, ইউসুফ আলী ও আনিছুজ্জামান।

উল্লেখ্য গত বছর ১৩ অক্টোবর নিহত রবিউল ইসলামের রহমাননগর গ্রামের পশ্চিমের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তার বাবা আকবর আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


বিশ্বনাথে মানববন্ধনে খুনিদের ফাঁসি চাইলেন রবিউলের বাবা-মা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here