বিশ্বনাথে ড. অরুপ রতন চৌধুরী ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার ২০ নভেম্বর বিকাল ৫ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের বিজয় ক্রিকেট ক্লাবের আয়োজনে আকিল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে দক্ষিণের মাঠে খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরুরস্কার প্রদান করেন অনুষ্টান প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী।

ধারাভাষ্যকার জুয়েল আহমদ এর ধারাবিবরনীতে অনুষ্টানে উপস্হিত ছিলেন অধ্যাপক অরুপ রতন চৌধুরীর সহধর্মিনী গৌরি চৌধুরী, কবি সাহিত্যিক অমিতা বর্ধন, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিহির মোহন, সিলেট যুব কল্যাণ পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, ‘মানস’ সিলেট এর সভাপতি হেলাল আহমদ, সিনিয়র সাংবাদিক হ্রষিকেশ রায় শংকর, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়া, ডাচ বাংলা ব্যাংক এর উপব্যবস্থাপক সুজন পুরকায়স্ত, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেল, বিশ্বনাথ থানার এএসআই সৈয়দ ফখরুল ইসলাম, সাংবাদিক ফারুক আহমদ, ড. মন্জুশ্রী একাডেমীর প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক সুমন বিপ্লব, সংগঠক ড. ফরিদ আহমদ, রুকন আহমদ প্রমুখ।
খেলায় বিজয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা ট্রপি এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও একটি ট্রপি প্রদান করা হয়।


বিশ্বনাথে ড. অরুপ রতন চৌধুরী ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here