পবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
70

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

জিএসটি গুচ্ছভূক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে (মানবিক) পরীক্ষা শনিবার (২০মে) বেলা ১২টায় এক যোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিকে দুপুর ১২টায় শুরু হওয়া পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার বিভিন্ন হল সমূহ পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক বলে জানান। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্টার মোঃ ইমরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


পবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here