শেখ হাসিনাকে হত্যার হুমকি, খোকসা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

0
73

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খোকসা উপজেলা ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুর সাড়ে ০৩ টার দিকে এ মিছিল করেন সংগঠনের সদস্যরা।

খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান এর নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

এ সময় সংগঠনটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ রকি বিশ্বাস, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ রফিকুল ইসলাম রানা, শামীম আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলটি খোকসা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসষ্টান্ড এসে শেষ হয়।

মিছিলে সংগঠনটির সদস্যরা ‘শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘ঝড় বৃষ্টি আধার রাতে, খোকসা ছাত্রলীগ রাজপথে’, ‘চাঁদ সাঈদের চামড়া, তুলে নেবো আমরা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সর্বশেষ গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার হুমকি দিয়েছে এবং পরবর্তীতে তাদের মহাসচিব যেকোনোভাবে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করার হুমকি দিয়েছেন। স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি আবারও প্রমাণ করেছে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে তাদের হত্যা-ষড়যন্ত্রের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি বাঙালির অস্তিতে আঘাতের সমতূল্য মনে করে বাংলাদেশ ছাত্রলীগ।


শেখ হাসিনাকে হত্যার হুমকি, খোকসা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here