আনন্দ মোহন কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি সহায়তায় সমাজবিজ্ঞান বিভাগ বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন

0
161

বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২০২২-২৩ সেশনে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২১ মে হতে ২৯ মে পর্যন্ত চলবে প্রথম মেধাক্রমের ভর্তি কার্যক্রম।

শিক্ষানগরী ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় বসেছে হেল্প ডেস্ক।সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের চেয়ারম্যান জনাব ফারজানা ইয়াসমিন উক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন সে সময় উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

সংগঠনের সভাপতি গোবিন্দ মোদক জানান আমাদের এই কার্যক্রম নবীন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা যেনো কোনো রকম বিভ্রান্তে না পড়তে হয় সে জন্য তাদের সহায়তায় আমাদের এই হেল্প ডেস্ক।অনেক নতুন শিক্ষার্থী ভর্তি হতে এসে কাগজপত্র গোছানো কিংবা নানান সমস্যায় পড়ে সেগুলো গুছিয়ে দিতে আমাদের সংগঠনের সদস্যরা কাজ করছে।

সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরনবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিশির, শোভন আহমেদ, তারেক কবীর তনু, ফয়সাল আহমেদ, হৃদয় সূত্রধর, মনিষা, রাফি, সাহেল, রাহুল, সাকিব, মারুফ সহ অন্যান্য সদস্যরা এই কার্যক্রমে নবাগত শিক্ষার্থীদের সহায়তা করে।


আনন্দ মোহন কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি সহায়তায় সমাজবিজ্ঞান বিভাগ বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here