প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

0
67

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকীর প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৩ মে) বিকালে আশাশুনি জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আ’লীগ দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ। সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শোভনালী ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, আ’লীগ নেতা বুদ্ধদেব সরকার, আহছান উল্লাহ আছু প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে  আশাশুনি উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here