কুষ্টিয়া কুমারখালী পান্টির তানজীল হত্যা মামলার আসামি ঈমন র‍্যাবের হাতে গ্রেফতার।

0
64

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি হাইস্কুল মাঠের মধ্যে গত ২০ মে ২০২৩ ইং তারিখে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তানজিল (১৮) নামের একজনকে হত্যা করে তারই বন্ধু ঈমন (ওবাইদা) ১৯

(২২ মে ২০২৩) তারিখ নিহতের পিতা মো: মনিরুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২৪ তারিখঃ ২৮/০৪/২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‍্যাব আসামীদের গ্রেফতারের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‍্যাব-১২’র একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি ইমন (ওবাইদা) (১৯) পিতা- মিলন হোসেন সাং-পান্টি থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, কে অদ্য (২৩ মে ২০২৩) তারিখ দিবাগত রাত আনুমানিক ২:০০ ঘটিকায় খুলনার রেল স্টেশনের এলাকা হতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।


কুষ্টিয়া কুমারখালী পান্টির তানজীল হত্যা মামলার আসামি ঈমন র‍্যাবের হাতে গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here