ভোলার লালমোহনে ৪১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

0
81

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ইলিশ সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জেলেদের জীবনমান উন্নয়ন লক্ষ্যে ৪১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ সকালে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


ভোলার লালমোহনে ৪১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here