
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় দেশি-বিদেশি নামকরা সব ব্র্যান্ডের সেন্টস কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে “হেভেন” নামের প্রতিষ্ঠানের।
শুক্রবার ১৬ জুন বিকেলে বড়লেখা পৌর শহরের হ্যাপি কমপ্লেক্সের নিচতলায় এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বড়লেখা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। হেভেন এর সত্ত্বাধিকারী মোঃ এ আর রিমন বলেন, সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম হেভেন নামক একটি জেন্টস কাপড়ের দোকান।
আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।
পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।





