অবশেষে সহকারী মেকানিক নাহিদের বদলি

0
86

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোন অফিসে কর্মরত সহকারী মেকানিক (ইলেকট্রিক) নাহিদ আলীর অবশেষে বদলীর অাদেশ এসেছে । গেল ১৪ জুন অফিস আদেশে পঞ্চগড় রিজিয়ন দপ্তরে তাকে বদলি করা হয়। আগামী ১৯ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে ওইদিন সংযুক্ত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। না করলে ২০ জুন তিনি সরাসরি ছাড়পত্র প্রাপ্ত হবেন।

এর আগে গত ২৫ মে অধিদপ্তরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) শিবির আহমেদ স্বাক্ষরিত চিঠিতে নাহিদের বর্তমান কর্মস্থলসহ আগের কর্মস্থলগুলোতে তার অসংখ্য দুর্নীতি ও অনিয়ম উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা কেন করা হবে না সে বিষয়টিও জানতে চাওয়া হয় চিঠিতে। চিঠির জবাব দেয়ার পর তার বদলির আদেশ জারি করা হয়।


অবশেষে সহকারী মেকানিক নাহিদের বদলি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here