ভোলার লালমোহনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ও ল্যাপটপ হস্তান্তর

0
116

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ-কে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ইয়ুথ ভোলা-০৩’র প্রধান উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়াল’র পরিকল্পনায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বাস্তবায়নে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ও ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৭জুন) সকালে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষন সেন্টার লালমোহন এর আয়োজনে, ইয়ুথ ভোলা-০৩ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট’র অধ্যক্ষ নুরুল আমিন খাঁন শাহজাহান’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আকতার হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ সকল নেতৃবৃন্দ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বৃন্দরা।


ভোলার লালমোহনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ও ল্যাপটপ হস্তান্তর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here