রাজধানীতে ২৩৩৬ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩৯

0
170

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৩৩৬ পিস ইয়াবা, ৪২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৩৪৯ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশীমদ ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।


রাজধানীতে ২৩৩৬ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩৯

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here