ভোলার চরফ্যাশনে চর-কুকরিমুকরিতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

ভোলা জেলা প্রতিনিধি:

চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়নে র‌্যাবের সাথে  কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জলদস্যু’ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার মধ্যরাতে চর কুকরিমুকরি ইউনিয়নের বাবুগঞ্জ জালিয়া খাল এলাকার কেওড়া বনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার সকালে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় র‌্যার-৮ এর ডিএডি মো. এনামুল হক থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মামলার বিবরণে জানা যায়, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। সেসময় র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই জলদস্যু নিহত হয়। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

থানায় দায়ের করা র‌্যাবের এজাহার থেকে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে কেওড়া বনে জলদস্যুদের সঙ্গে প্রায় একঘণ্টা ধরে গোলাগুলি হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন জলদস্যু পালিয়ে যায়। পরে ঘটনাটি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। এরপর ফাঁড়ির সদস্যরাসহ স্থানীয় লোকজন বনে তল্লাাশি চালিয়ে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ভোলার চরফ্যাশনে চর-কুকরিমুকরিতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here