নিজ অর্থায়নে বুড়িচং সদর ইউনিয়ন রাস্তা মেরামত করেন বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান, ইন্জিনিয়ার জয়নাল আবেদীন

মো: মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন পরিষদের বেহাল সড়কটি শুক্রবার নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্র জানায় বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন পরিষদ রোডটি (বুড়িচং মসজিদ রোড) দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিনত ছিল। বুড়িচং বাজারে অবস্থিত এম এ গণি সড়ক থেকে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে উপজেলা পর্যন্ত এ রোড দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে বেহাল অবস্থা নিয়ে।

এসড়ক দিয়ে প্রতি দিন হাজারো জনসাধারণের চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। বিভিন্ন যানবাহন জন সাধারণ কাদা মাখা ময়লাযুক্ত পানির উপর দিয়ে চলাচলের অনুপযোগী সড়কটি দিয়ে বাধ্য চলাচল করে আসছিল।

সড়কের পাশে অবস্থিত ব্যবসায়ীরা জানান বিভিন্ন এলাকা থেকে উপজেলায় এবং ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহিতা গণ নানাহ দূর্যোগের মধ্যে দিয়ে এসড়কের পাশ দিয়ে চলতে হয়। প্রায় ঘটে ছোট খাট দুর্ঘটনা।

এসড়ক দিয়ে দীর্ঘদিন ধরে লোকজনের চলাচলের কষ্ট হচ্ছিল। ১৪ জুলাই শুক্রবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের জনগণের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা আওমীলীগের সদস্য, বুড়িচং ব্রাহ্মণ পাড়া দড়িয়ারপাড় ঈদাগাঁহ কমিটির সভাপতি, পূর্ণমতি মনসূর আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৪ বারের সফল সভাপতি, মানবতার সারথী ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন নিজস্ব অর্থায়নে-ইট, সুরকি, বালু ফেলে ও রোলার দিয়ে চাপ দিয়ে (যাহাকে মেকাডম বলা হয়) এবং মানুষ চলাচলের উপযোগী করে দিচ্ছেন। কাজ চলাকালীন সময়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ নিজে কাজ তদারকি করেছেন।জানতে চাইলে জয়নাল আবেদীন চেয়ারম্যন বলেন, ‘বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ রোডটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযুক্ত। বহু চেষ্টা করার পরও কোন এক অদৃশ্য কারণে এই রোডটি সংস্কারের অর্থ পাশ হচ্ছে না। বুড়িচং সদর ইউনিয়নের জনগণ যেহেতু আমাকে তাদের সেবা করার জন্য ভোট দিয়ে চেয়ারম্যন বানিয়েছেন তাই জনগণের কাছে আমার দায়বদ্ধতা আছে। আপাতত আমি নিজ অর্থায়নে রাস্তাটি চলাচল উপযোগি সংস্কার করে দিচ্ছি। ভবিষ্যতে এই রাস্তাটি ভালোভাবে সংস্কার করতে পারবো ইনশাল্লাহ। আমার সাত গ্রামের মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেজন্য আমি সবসময় চেষ্টা করি।’

রাস্তার উন্নয়নের কাজ চলার সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ উত্সুক জনতা চেয়ারম্যনের এ উদ্যোগকে প্রশংসা করেন। অনেকে আবার স্যোসাল মিডিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যন এর জনকল্যাণমূলক এ কাজ কে প্রশংসা করেন।তার এমন কাজে স্যোসাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন এসড়ক টি অনেক দিন ধরে বেহাল হয়ে আছে। যার ফলে চলছে বর্ষা মৌসুম এতে সড়কের অবস্থা আরও দিন দিন খারাপ হচ্ছে। জন গনের ভোগান্তি বাড়ছে। তাই আমি জন দূর্ভোগ থেকে রক্ষা করতে নিজের অর্থায়নে এসড়ক সাংস্কার করে যাচ্ছি। আমি চেয়ারম্যান হওয়ার পূর্বে ও এমন বেহাল ভাঙ্গা চুরা সড়ক সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছি। জন গনের দুঃখ কষ্ট গুলো দেখলে আমার ভালো লাগেনা। তাই তাদের দুঃখ কষ্ট আমি আমার মনে করি।


নিজ অর্থায়নে বুড়িচং সদর ইউনিয়ন রাস্তা মেরামত করেন বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান, ইন্জিনিয়ার জয়নাল আবেদীন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles