বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

0
180

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার মাঝগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে। তিনি মাঝগ্রামে শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, নিহত ফারুকের বাড়ির থাম্বার একটি ড্রপ তার নিচ দিকে ঝুলে ছিল। ফারুক কাঁচা বাঁশ দিয়ে ওই তার উপর দিকে তুলে দেয়ার চেষ্টা করেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ওমর ফারুক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।


বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here