মিয়ানমারে জেড খনি ধসে নিহত ১, নিখোঁজ অন্তত ৭০

অনলাইন ডেস্ক:

মিয়ানমারে ‍ খনি ধসে ৭০ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত নিহত হয়েছে একজন। দেশটির উত্তরাঞ্চলে জেড মাইন ধসে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় শুরু হয়েছে উদ্ধার কাজ। এতে অংশ নিয়েছে প্রায় ২০০ জন।  ধারণা করা হচ্ছে ভুক্তভোগীরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বুধবার স্থানীয় সময় ৪ টায় কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ হলেও বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।

বিশ্বে জেড মাইনের সবচেয়ে বড় উৎস রয়েছে মিয়ানমারে। কিন্তু প্রায় সারা বছরই এখানে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয় যা ছিলো ওই এলাকার সবচেয়ে ভয়াবহ ঘটনা।


মিয়ানমারে জেড খনি ধসে নিহত ১, নিখোঁজ অন্তত ৭০

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here