৪৮ প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

0
114

অনলাইন ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। তবে পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।

এছাড়া এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের প্রাপ্ত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১১ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।


৪৮ প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here