আশাশুনির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ফলাফল

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল পাওয়া গেছে। সকল প্রতিষ্ঠানের ফলাফল না পাওয়া যাওয়ায় ১৫টি স্কুলের ফলাফল প্রকাশ করা হলো। স্কুলগুলো হতে এবছর ১৯৭ জন এ+ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ এ+ পেয়েছে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল হতে। এস্কুল হতে ৩১ জন এ+ পেয়েছে। ২৪ জন এ+ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এ+ প্রাপ্তদের মধ্যে গোল্ডেন এ+ রয়েছে কিছু যাদের সংখ্যা আলাদা করে দেখানো হয়নি।

বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল: মোট পরীক্ষার্থী ছিল ১৩৩ জন, কৃতকার্য ১২৩, এ+ ৩১, এ ৫৫, এ- ২৩, বি ১৪ জন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৯৮, কৃতকার্য ১০০%। এ+ ২৪, এ ৫৬, এ- ১৩, বি ৪ ও সি ১ জন। মিত্র তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৯ জন, কৃতকার্য ৭৮ জন। এ+ ২৩, এ ৩৭, এ- ১৪, বি ৪ জন। শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৫, কৃতকার্য ৫৩ জন। এ+ ২০, এ ২৪, এ- ৬, বি ৩ জন। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৪ ও ভকেশনাল ২৫, কৃতকার্য ৮১ জন ও ভকেশনাল ২৪ জন। এ+ ১৮ ও এ ৫৩ জন। টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫১ জন, কৃতকার্য ১০০%। এ+ ১৮, এ ২৬ জন। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৯ জন, কৃতকার্য ৭৮ জন। এ+ ১৩, এ ২৮, এ- ৪৬, বি ১ জন। গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৬ জন। এ+ ১২ জন। আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৪ জন, কৃতকার্য ১০০%। এ+ ১২, এ ২৯, এ- ৩ জন। ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৩, কৃতকার্য ২২ জন। এ+ ৮, এ ৬, এ- ৩ ও বি ১ জন। মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬১ জন, কৃতকার্য ৫৬ জন। এ+ ৬, এ ২২, এ- ১১, বি ১২ ও সি ৫ জন। গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৪, কৃতকার্য ৩৭ জন। এ+ ৪, এ ১০, এ- ১২, বি ৩ ও সি ৮ জন। কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৫, কৃতকার্য ১০০%। এ+ ৪, এ ৫, এ- ২, বি ৩ ও সি ১ জন। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩৫ জন, কৃতকার্য ৩২ জন। এ+ ২, এ ১২, এ- ১১, বি ৫ জন। কচুয়া বিপিএনকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ মোট পরীক্ষার্থী ২৬ জন, কৃতকার্য ১০০%। এ+ ২, এ ১৪, এ- ৫, বি ৪ ও সি ১ জন।


আশাশুনির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ফলাফল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles