খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

0
110

রবিউল জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি

রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয় “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে মুক্ত থাকি স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি।

উক্ত কর্মসূচিতে র‍্যালিপূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয়।এতে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন বলেন, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে মুক্ত থাকি এই স্লোগানকে আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে।আমরা আমাদের চতুর্পাশকে সদাসর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কারণ সব ধর্মেই বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। তিনি আরো বলেন, আমরা দেশকে ভালোবেসে দেশের মানুষের পাশে থেকে নিজেদের সুখ খুঁজতে হবে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে র‍্যালি শুরু হয়ে উক্ত প্রতিষ্ঠানের আশেপাশের মানুষদের জনসচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা মূলক স্লোগানে স্লোগানে মুখরিত করে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ রোড হয়ে টিটিসি পাড়া প্রদক্ষিণ করে আবার উক্ত র‍্যালিটি শুরুস্থলেই এসে সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ সহ আরো স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।


খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here