৮ই আগস্ট সারাদেশে প্রদর্শিত হবে বঙ্গমাতাকে নিয়ে চলচ্চিত্র “বঙ্গমাতা” প্রধান চরিত্রে জ্যোতিকা জ্যোতি

0
120

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

৮ আগষ্ট, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে সারাদেশব্যাপী প্রদর্শিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘বঙ্গমাতা’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের অবদান দেশব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছে।বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।

খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা-ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে, নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি। এছাড়াও অভিনয় করেছেন মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্য ও অন্যান্য।

সারাদেশে “বঙ্গমাতা” চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। ৮আগষ্ট দেশের সকল শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় যাদুঘরে পুরোমাস জুড়ে ১ ঘন্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল,কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৭ আগষ্ট বিকেল ৫টায় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে।


৮ই আগস্ট সারাদেশে প্রদর্শিত হবে বঙ্গমাতাকে নিয়ে চলচ্চিত্র “বঙ্গমাতা” প্রধান চরিত্রে জ্যোতিকা জ্যোতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here