শ্যামনগর দুই দিন ব্যাপী ‘বাজেট ও কর সুশাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
110

মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তিন টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর সদস্যদের নিয়ে বিশেষ করে নারী ও ইয়ুথ-দের নিয়ে একশনএইড এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পর্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) কর্তৃক ৪-৫ আগষ্ট২০২৩ইং ২ দিন ব্যাপী ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ প্রশিক্ষণ করানো হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের সিবিও/সিএসও/লোককেন্দ্র এর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ বিষয়ে দক্ষ করে তোলা যাতে করে তারা বাজেট ও কর , সুশাসন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়। সেই লক্ষ্যের প্রশিক্ষণ পেয়ে তরুণ যুবরা বলেন আমরা এতো গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ পেয়ে একশান এইড বাংলাদেশ এর কাছে চিরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে সাথে এ ধরনের কার্যক্রমের সাথে উপকূলীয় অঞ্চলের যুব নারী এবং ইয়ুথ যুক্ত রাখা আহবান করেন প্রশিক্ষণ আত্মীরা।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, প্রতিনিধি এসপিইডি। প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিকভাবে কারিগরি সহায়তা প্রদান করে একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪, শ্যামনগর, সাতক্ষীরা।


শ্যামনগর দুই দিন ব্যাপী ‘বাজেট ও কর সুশাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here