নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
175

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আব্দুল গনি (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল গনি কালিয়া থানাধীন জামরিলডাঙ্গা গ্রামের বাদশা মোল্যার ছেলে। ৮ আগস্ট (মঙ্গলবার) রাতে জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here