বাউফলে ভূমিহীনদের গৃহদান উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

0
350

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামীকাল বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত এ প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের গৃহপ্রদান সংক্রান্ত লিখিত বিবৃতি (বক্তব্য) পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজী।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, উপজেলায় সর্বশেষ তালিকাভুক্ত গৃহের সংখ্যা ৮৫৪ টি, হস্তান্তরের জন্য প্রস্তুতকৃত গৃহের সংখ্যা ২১৭ টি, হস্তান্তরিত গৃহের সংখ্যা ৫২৪ টি এবং বাস্তবায়নরত গৃহের সংখ্যা ১১৪ টি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত গৃহগুলো প্রদানের ক্ষেত্রে উদ্বোধন করার নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় (উপজেলা পরিষদ মিলনায়তন হলরুম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বাউফলে ভূমিহীনদের গৃহদান উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here