সিরিজ বোমা হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

0
100

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

২০০৫ সালের ১৭ আগস্ট সমগ্র বাংলাদেশে একযোগে ৬৩ জেলায়  সিরিজ বোমা হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় আওয়ামী লীগের সকল সংঘটনের আয়োজনে বিক্ষোভ মিছিল বাহির হয়। বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী সব সংগঠন একত্রে আওয়ামী পার্টি অফিসে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা সদস্য জনাব ক্যনোঅং চাক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৌছড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর সত্তর। সাধারণ সম্পাদক জনাব চুচোমং মার্মা।

বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার শাখার বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ লালু। সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দীন শিমুল।

বাংলাদেশ শ্রমিক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার বিপ্লবী সভাপতি বদুর উল্লাহ। সাধারণ সম্পাদক জনাব নুরুল আজিম। বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব ইরফান মাহাবুব রাইহান। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফয়সাল আজাদ। নাইক্ষ্যংছড়ি উপজেলার শাখার মহিলা যুবলীগের সভাপতি জনাবা সানজিদা আক্তার রুনা। ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব ফাহিম ইকবাল চৌধুরী। কলেজ ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম। সাধারণ সম্পাদক জনাব ইফতেখারুল আবরার সহ ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ আরও অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সমাবেশে সঞ্চালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফয়সাল আজাদ।

উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন ২০০৫ সালে ১৭ আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগকের ক্ষমতাকে প্রতিহত করার জন্য বিএনপি, জামাত,শিবির একত্রিত হয়ে সিরিজ বোমা হামলা করেন। বাংলাদেশের অনেক মানুষের জীবন কেড়ে নেন।দেশের সম্পদ লুটপাট করেন। জমাত, বিএনপি, শিবির এদেরকে দূরে সরাতে হবে। এবং এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে জয় করতে হবে বলে জানান।


সিরিজ বোমা হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here