
অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ চারজন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যান। আহত হন অন্তত ১০ জন।













