পদ্মা সেতুতে প্রায় ২ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে পরিদর্শনে আসেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। সেতুতে প্রায় দুই কিলোমিটার হাঁটেন তারা।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পদ্মা সেতু পরিদর্শনে আসেন। তারা গাড়িতে করে পদ্মা সেতুর ওপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। এ সময় তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। প্রধানমন্ত্রী সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হাঁটেন। সেখানে তারা দেড় ঘণ্টার মতো অবস্থান করেন।।


পদ্মা সেতুতে প্রায় ২ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here