
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
২০ সেপ্টেম্বর রোজ বুধবার, নেত্রকোনার পূর্বধলার (১১) নং গোহালাকান্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রধান করা হয়।
উক্ত মেধা বৃত্তি প্রদান করেন কুতুবপুর গ্রামের কমরেড নেতা, অনব সরকার। সাংবাদিকদের তিনি জানান, আমি মেধাবৃত্তি প্রদান করেছি আমার মা শান্তি রানীর নামে। এবং আমি ভবিষ্যতে আমার এলাকায় একটি গণপাঠাগার করার চিন্তা ভাবনা রয়েছে, যেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি পুরো এলাকায়। এবং আমার এলাকায় যাতে করে গরিব ও অসহায় মানুষ সুশিক্ষায় হয়ে ওঠে সুশিক্ষিত, এবং আমার এলাকায় শত ভগ শিক্ষার আওতায় নিয়ে আসা যায়। সভায় আলোচনা করেন বিশিষ্ট কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ. শহীদুল্লাহ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তিনি আরও বলেন আমার মা শান্তি রাণী মেধা বৃত্তি ও শান্তি রাণী স্মৃতি পাঠাগারের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করি।
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুজন করে বৃত্তিপ্রাপ্ত চারজনের হাতে ক্রেস্ট, বই ও গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও ষাটজন অংশগ্রহণকারীর হাতে শান্তনা পুরস্কার বই ও গাছের চারা তুলে দেওয়া হয়।












