
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ খিঃ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ ৩ দিন জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য নিয়ে ৩ দিন ব্যাপী মেলা আয়োজিত হয়, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে। উক্ত মেলায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের মাননীয় সাংসদ জনাব ফখরুল ইমাম। প্রধান অতিথি বলেন গত দুটি নির্বাচনে বি এন পি অংশ গ্রহন না করে ভুল করেছে, এবং বি এন পি জনগণ থেকে দূরে সরে গেছে, এদেশের মানুষ নির্বাচন মুখী তারা নির্বাচন চায়। জনগণকে জিম্মি করে আন্দোলন করে কোন দল সফল হয় নি, বি এন পি ও পারবে না। তাই সকল দলকে সংবিদান মেনে বর্তমান সরকারের অধীনে এসে নির্বাচন করার আহ্বান জানান, জনগণ যাকে নির্বাচিত করবে সে দলই সরকার গঠন করবে। তিনি আরও বলেন জাতীয় পার্টি অতীতেও জনগণের পাশে ছিল ভবিষ্যৎতে থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন। ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার। উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদউল্লাহ্। মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি। ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হোসেন। মোঃ আঃ মতিন।












