কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

0
88

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আইএমও পরিচালিত একটি স্বাস্থ্য সেন্টার ও ২০টি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ রবিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে বাড়িঘর ও স্বাস্থ্য সেন্টার পুড়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়।


কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here