নড়াইলে পুলিশের অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

0
45

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক মামলায় ০৯ (নয়) মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জুয়া আইনের মামলায় ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। এছাড়া আসামি সাদ্দাম হোসেনের নামে পৃথক পৃথক মামলায় আরো দুইটি জিআর ওয়ারেন্ট রয়েছে। সে নড়াইল জেলার লোহাগাড়া থানার চাচই পশ্চিমপাড়া গ্রামের তৈয়েব শিকদার এর ছেলে। অদ্য ২৮ সেপ্টেম্বর সকালে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন জয়পুর সিটি বাজার থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here