
আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নবগঠিত যুবলীগ সভাপতি ও সম্পাদক কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে যুবলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৫অক্টোবর দুপুর ২টায় নবগঠিত আওয়ামী যুবলীগের সভাপতি, আবুল খায়ের ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন গাড়ী যুগে ঈশ্বরগঞ্জে প্রবেশ কালে তাদের কে মটরসাইকেল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতৃবৃন্দ বরণ করে নিয়ে আসেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। পরে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন।
প্রদক্ষিণ শেষে পৌরশহরের চৌরাস্তা মোড়ে যুবলীগ নেতৃবৃন্দদের আয়োজিত মঞ্চে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে নবগঠিত যুবলীগ সভাপতি সম্পাদক সহ উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ যুবলীগ কে ঐক্যবদ্ধ থেকে, যে কোন অপশক্তি কে রোধ করে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে শেখ হাসিনা কে বিজয়ী করতে বললেন।
উল্লেখ্য যে, জেলা, যুবলীগের আহ্বায়ক, এডভোকেট আজহারুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাহরিয়ার মোহাম্মদ রাহাত স্বাক্ষরিত গত ২০/৯/২০২৩ইং ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়।












