
মুরাদ হাসান মুন্না:
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর উপলক্ষে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বর্ণিল সাজে ছাত্রলীগের আনন্দ র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, কৈশোরের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা ও রাজনীতির প্রথম পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। একসময় পশ্চিমারা বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি। আজ তারাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক অবস্থান একদিনের নয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের বিস্ময়।

এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন মাহাজন, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কৃষক লীগের সভাপতি মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ,চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন জামাল, মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।












