
মোঃ আল ইমরান,বিশেষ প্রতিনিধি নেত্রকোনা
আজ ২৪ অক্টোবর ২০২৩ইং রোজ মঙ্গলবার, বাংলাদেশ প্রেসক্লাব শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান এর জন্মদিন। মনিরের জন্মদিন উপলক্ষে রাত ৮ টায় কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎযাপন করে, বাংলাদেশ প্রেসক্লাব শ্যামগঞ্জ আঞ্চলিক শাখা। উক্ত আয়োজন অনুষ্ঠিত হয় সংগঠনের অফিসে। কেক কাটার পর মনিরের উজ্জল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে সংগঠনের সকল নেতৃবৃন্দ মত বিনিময় করেন।
মোঃ মনিরুল ইসলাম খান পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি দৈনিক একুশে নিউজের নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে গণিত বিভাগে অধ্যায়নরত। পাশাপাশি রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন, সঞ্জীবন যুব সংস্থা গৌরীপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক ও শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব শ্যামগঞ্জ শাখার সভাপতি মোঃ রফিকুল হাছান আজমী (মিথুন), সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক সম্পাদক সাগর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান হৃদয়, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন মনাটি দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান মাষ্টার।













