কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

0
93

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় বাংলাদেশ আওয়ামীলীগ,ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল রোববার বিকেলে ভেড়ামারা বাস স্ট্যান্ড এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

গত শনিবার রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে এক পুলিশ সদস্য হত্যা, নৈরাজ্য, জ্বালাও পোড়াও নীতির প্রতিবাদে উক্ত শান্তি সমাবেশের আয়োজন করে দলটি।

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।

এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মাস্টার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

এদিকে বিএনপির সারাদেশে ডাকা হরতালে গতকাল রোববার ভেড়ামারায় হরতালের কোন প্রভাব পড়তে দেখা যায়নি। আন্ত জেলা বাস চলাচল বন্ধ থাকলে ও দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো সাভাবিক নিয়মে চালু ছিলো।সারাদিনে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।


কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here