মাদারীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরন করলেন ইউনিয়নবাসী

কাজী কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

ভালবাসা আর ফুলের মালা দিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ফারুক খানকে দুধখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বরন করে নিলেন ইউনিয়নবাসী। বুধবার মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক খানের প্রথম কার্যদিবস চলাকালে ইউনিয়নবাসী তাকে ফুলেল মালা দিয়ে বরন করে নেন।এ সময় উপস্হিত অতিথিবৃন্দ তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, তিনি যেন কোন দলের বা একক চেয়ারম্যান না হয়, জনগনের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এই ইউনিয়নবাসী।

বুধবার ছিল দুধখালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান যুব সমাজের প্রান প্রিয় ব্যক্তি মোঃ ফারুক খানের প্রথম অফিস। তাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেয়ে এলাকাবাসী যেন এক নতুন দিগন্তের দিকে অগ্রসর হতে যাচ্ছে। তাই এলাকার নারী-পুরুষ সম্মিলিত হয়ে নতুন সাজে বরন করে নিলেন নবনির্বাচিত নতুন চেয়ারম্যানকে। কেউ ফুলেল তোড়া আবার কেউ নিয়ে আসছে নিজের হাতে গাথা গাঁদা ফুলের মালা। তা দিয়েই বিকেল ৪টার সময় তাকে বরন করতে ব্যস্ত হয়ে ওঠেন ইউনিয়নের অগনিত সাধারন জনগন।

এসময় চেয়ারম্যানের ন্যায় উপস্থিত দুধখালী ইউনিয়নের নবনির্বাচিত সকল সদস্য ও সংরহ্মিত মহিলা আসনের সদস্যগনদেরও ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ ফারুক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান কালু খান । এক আলোচনায় তিনি বলেন, দুধখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক খান শুধু দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান নয়, তিনি এলাকার যুব সমাজের একজন প্রান প্রিয় মানুষ। আজ থেকে তিনি শুধু দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান নয়, দলমত নির্বিশেষে তিনি হবেন এই ইউনিয়নের সকল জনগনের চেয়ারম্যান। কোন মানুষ যেন তার কথায় এবং কাজে সামান্যটুকু কষ্ট পেয়ে কোন অভিযোগ না আনে। যতদিন আমি এই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করবো, ততদিন দুধখালী ইউনিয়নের প্রতি আমার সু- দৃষ্ঠি থাকবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আশা রাখবো এই ইউনিয়নটি যেন সকল ইউনিয়নের চেয়ে আলাদা পরিচিতি লাভ করে, এটাই নতুন চেয়ারম্যানের কর্মের মাধ্যমে ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সমাজ সেবক মাষ্টার (অবঃ) আঃ মান্নান হাওলাদার, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ আলীম ফরাজী, দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব খান, দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সমাজ সেবক জনাব মোঃ শামসুদ্দিন হাওলাদার, আচমত আলী খান, স্মৃতি সংসদের সভাপতি, জনাব আবু বকর সিদ্দিক বেপারী, সমাজসেবক আতিকুর রহমান হাওলাদার, সমাজ সেবা অফিসার আফজাল হোসাইন আকন, কামাল আকন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ঈমাম,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


মাদারীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরন করলেন ইউনিয়নবাসী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here