
কাজী কামরুল আলম মাদারীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি জনাব মোস্তফা ভূইয়া এবং হাবিবুল্লাহ বাহার কলেজের অফিস সহকারী ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা ভুঁইয়ার উপর ঐ কলেজের শিক্ষক প্রতিনিধি (সন্ত্রাসী শিক্ষক)সাইফুর রহমান ভুইঁয়ার বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ দুপুর ০২ঃ০০ ঘটিকায় বাংলাদেশের সকল জেলায় একযোগে এবং মাদারীপুর জেলার জেলা পরিষদ চত্তরে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কমিটির সম্মানিত সিনিয়র সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, সাংগাঠনিক সম্পাদক এস এম গোলজার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম রাহাত, যুগ্ন সম্পাদক জনাব মোঃ হুমায়ূন কবিরসহ সাংগঠনিক সম্পাদক জনাব খবির হোসেন। এছাড়াও মাদারীপুরজেলাধীনস্ত মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলার নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত বক্তারা বলেন উক্ত সন্ত্রাসী হামলার সুস্থ তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী শিক্ষক সাইফুর রহমান ভুইঁয়ার
দৃষ্টান্ত মুলক শান্তি দিতে হবে, অন্যথায় আমরা পরবর্তীতে আরো
কঠোর আন্দোলন কর্মসুচি নিতে বাধ্য হবো।













