
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
অদ্য ০৩ নভেম্বর২০২৩ রোজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয় নেত্রকোণা জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা।
সম্মানিত ডিআইজি মহোদয় নেত্রকোণা সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স, নেত্রকোণায় বৃক্ষ রোপন করেন ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফয়েজ আহমেদ। ডিআইজি মহোদয় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।





