বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

0
82

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ফজলুল করিম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ফজলুল করিম উপজেলা খুঠাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পুর্ব নয়াপাড়ার আমির মোহাম্মদের ছেলে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জিসান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাগিনা কামাল উদ্দিন বলেন, শনিবার সকালে তার মামা বাড়ি থেকে বের হয়ে নয়াপাড়া গেটে আসেন। এসময় তিনি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার ঘবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here