ট্রাক চাপায় শিক্ষক নিহত

0
60

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় মোহাম্মদ দোলোয়ার হোসেন (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভ‚বন গ্রামের আবদুল হাফিজের ছেলে। তিনি জেলার আখাউড়া উপজেলার রানীখার এমদাদুল বারী গাউছিয়া আলীম মাদরাসার ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি বালিবাহী ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

রানীখার এমদাদুল বারী গাউছিয়া আলীম মাদরাসার শিক্ষক মো. সানাউল্লাহ বলেন, দেলোয়ার হোসেন মাদরাসাতেই থাকতেন। প্রতি বৃহস্পতিবার তিনি বাড়িতে যেতেন। গত বৃহস্পতিবারও তিনি বাড়িতে যান। শনিবার সকালে বাড়ি থেকে মাদরাসায় আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম বলেন, বালিবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই শিক্ষক মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।


ট্রাক চাপায় শিক্ষক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here