ভোলা ৩ আসনে ৪র্থ বারের মত নৌকার মাঝি হলেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

0
150

তাছলিমা আক্তার

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোলা ৩ আসনে ৪র্থ বারের মত নৌকার মাঝি হলেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

প্রাচীন দল বাংলাদেশ আওয়ামীলীগের ৪র্থ বারের মত মনোনয়ন পেয়েছেন টানা ৩ বারের সাংসদ ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

তিনি দৈনিক একুশে নিউজ পত্রিকার প্রধান উপদেষ্টা।

২৬ নভেম্বর রোজ রবিবার বিকালে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে তিনশত আসনের প্রার্থীদের নাম ঘোষনাকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে নৌকা প্রতীকে লড়াই করার জন্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নাম চুড়ান্তভাবে ঘোষনা করেন।

তিনি ৩য় বার নির্বাচিত হওয়ার পর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এবং তার পরিবারের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুনীতির অভিযোগ না থাকায় বাংলাদেশ আওয়ামীলীগ এবার ও ৪র্থ বারের মত নৌকার মাঝি মনোনীত করেন। টানা ১৫ বছর দলমত নির্বিশেষে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন। নুরুন্নবী চৌধুরী শাওন এমপি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সর্বত্র আনন্দের জোয়ার বইছে। লালমোহন, তজুমদ্দিন দুই উপজেলা ব্যাপী দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল করছে।

বিকালে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে দুই উপজেলা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলা ৩ আসনে ৪র্থ বারের মত নৌকার মাঝি হলেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here